পোস্টগুলি

ঢাকা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মাটির শিল্পে ঢাকার ঐতিহ্য: ঐতিহ্যবাহী মৃৎশিল্পের গল্প

ছবি
  মাটির শিল্পে ঢাকার ঐতিহ্য: ঐতিহ্যবাহী মৃৎশিল্পের গল্প  ঢাকা শুধু একটি শহরের নাম নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক ঐতিহ্যের আধার, এক শতাব্দীর প্রাণস্পন্দন। এই শহর একদিন ছিল সুবর্ণযুগের রাজধানী, ছিল মসলিনের মোহনীয় সূতিকাগার, মসজিদের নগরী, সংস্কৃতি ও বাণিজ্যের মিলনস্থল। মুঘল আমল থেকে ব্রিটিশ উপনিবেশবাদ, পাকিস্তানি শাসন থেকে স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়া পর্যন্ত, প্রতিটি পর্বে ঢাকা তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে।  বর্তমানে ঢাকার আকাশছোঁয়া ভবন আর কংক্রিটের এই নগরের যান্ত্রিক জীবনের মধ্যেও এখনো লুকিয়ে আছে সেই প্রাচীন শিল্পের নির্যাস। বলছি মৃৎশিল্পের কথা, যা সময়ের হিসেবকে অস্বীকার করে টিকে আছে মানুষের সৃজনশীলতার নিদর্শন হয়ে। ঢাকা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কুমার পল্লিগুলো সেই হারিয়ে যেতে বসা ইতিহাসের নীরব সাক্ষী। মাটির তৈরি হাঁড়ি, কলসি, প্রদীপ, রঙিন ট্যাপা পুতুল কিংবা শৈল্পিক বাসনপত্র শুধু গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী নয়, এগুলো একেকটি কালের সাক্ষর, একেকটি গল্প।    ঢাকার মৃৎশিল্পের প্রাচীন ঐতিহ্য  ঢাকার মৃৎশিল্পের ইতিহাস হাজার বছরের পুরনো। বলা হয়ে থাকে,...

শিল্পের রাজধানী: জামদানির সূচনা ও গৌরব

ছবি
শিল্পের রাজধানী: জামদানির সূচনা ও গৌরব ঢাকা- বাংলাদেশের এমন একটি জেলা যা তার বর্ণাঢ্য ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং অনন্য ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। এই জেলার মাটিতে যেমন লুকিয়ে আছে মুঘল আমলের শাসনকালীন স্মৃতি, তেমনই রয়েছে এক অনন্য শিল্পকলা, যা যুগ যুগ ধরে বাংলার গৌরব বহন করে আসছে। এই গৌরবময় শিল্পের নাম জামদানি। দেশ থেকে দেশান্তরে জামদানি শাড়ি গায়ে জড়াননি কিংবা জড়াবার আকাঙ্ক্ষা রাখেননি এমন বাঙ্গালি রমণী বিরল। ইতিহাস থেকে জানা যায় যে, একসময় অভিজাত রাজ বংশীয় নারী এবং পুরুষ উভয়ই জামদানি কাপড় দিয়ে তৈরী পোশাক পরতেন। জামদানির সৌন্দর্য ও আভিজাত্যই এর প্রধানতম বৈশিষ্ট্য। সূক্ষ্ম বুননশৈলী, অপূর্ব নকশা, এবং দীর্ঘকালীন ঐতিহ্যের মিশেলে তৈরি ঢাকাই জামদানি শুধুমাত্র এক টুকরো কাপড় নয়; এটি বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং তাঁতিদের অদম্য দক্ষতার এক জীবন্ত নিদর্শন। সম্প্রতি এই বিখ্যাত জামদানি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ভৌগোলিক নির্দেশক (Geographical Indication বা GI) পণ্য হিসেবে, যা জামদানির গৌরবকে বিশ্বমঞ্চে নতুন মাত্রা দিয়েছে। শুধুমাত্র তাই নয় এই শিল্পকে ২০১৩ সালে ইউনেস্কো Intangible Heritag...