মহেশখালির মিষ্টি পান, প্রতিটি উৎসবেই স্বাদের চমক
কথার কাগজ শ্যামল কথা গবেষণার ধারাবাহিক প্রতিবেদনের অংশ মহেশখালির মিষ্টি পান, প্রতিটি উৎসবেই স্বাদের চমক কক্সবাজার! নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের দৃশ্য, যেখানে নীল জলরাশি ছুঁয়ে যায় সোনালি বালুর বুক। কক্সবাজারের অন্যতম রত্ন মহেশখালির পান, এর অনন্য স্বাদ, ঘ্রাণ এবং গুণাগুণের জন্য সারা দেশে খ্যাতি লাভ করেছে। মহেশখালি কক্সবাজার জেলার একমাত্র দ্বীপ উপজেলা। এর উর্বর মাটি এবং উপযুক্ত জলবায়ুর কারণে চিরকালই কৃষির জন্য আদর্শ। এই দ্বীপের পানের গুণগত মান এতটাই উন্নত যে, এটি দেশের অভিজাত পানভোক্তাদের কাছে বিশেষভাবে সমাদৃত। শুধু দেশেই নয় মহেশখালির পানের খ্যাতি এখন আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়েছে। মহেশখালির ইতিহাস, ঐতিহ্য ও কৃষিভিত্তিক জীবন কক্সবাজারের অন্তর্গত মহেশখালি দ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিখ্যাত নয় তেমনি এর ঐতিহ্যও অনেক সমৃদ্ধ। এই অঞ্চলটিতে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম সহস্রাব্দ ধরে বসবাস করে আসছে। এখানে রয়েছে আদিনাথ মন্দির, প্রতি বছর এখানে হাজারো তীর্থযাত্রী আসেন প্রার্থনা করতে। পাশাপাশি, এই দ্বীপের অর্থনীতি মূলত কৃষিনির্ভর, যেখানে পান অন্য...